চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠকে হলো যেসব আলোচনা

বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, সংযোগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলী নিয়ে আলোচনা হয়।

বুধবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব, এক-চীন নীতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উন্নত করার প্রতি উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

সফররত বাংলাদেশের প্রতিনিধি দলকে সম্মান জানাতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি ভোজসভার আয়োজন করেন।

এমএইচ

জনপ্রিয়

ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠকে হলো যেসব আলোচনা

প্রকাশিত : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬