মায়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটক ৪

চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ চারজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সিমেন্ট পাচারে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়।

জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। অভিযানে সিমেন্টসহ পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ এবং চারজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

জনপ্রিয়

ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

মায়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটক ৪

প্রকাশিত : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬