যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাত এড়াতে তেহরানে কাতারের প্রতিনিধিরা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘাত এড়ানো ও তাদের মধ্যে চুক্তি করানোর চেষ্টার অংশ হিসেবে আবারও ইরানে গেছে মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রতিনিধিরা। শুক্রবার (৩০ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে যান তারা।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে আজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানে কাতারি প্রতিনিধিরা যে আলোচনার জন্য গেছেন, সেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে।

গত রোববার কাতার ইরানকে আরেকটি প্রস্তাব দিয়েছিল। কিন্তু ইরান এটি প্রত্যাখ্যান করে দেয়। ইরানি কর্মকর্তারা জানান, তাদের যে প্রস্তাব দেওয়া হয়েছে এটি অগ্রহণযোগ্য। এছাড়া নিজেদের পারমাণবিক কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণাও আসে তাদের কাছ থেকে।

সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন আলোচনার শুরু থেকেই ইরানের পারমাণবিক কার্যক্রমটি যুক্ত করতে চায়। কিন্তু ইরান শর্ত দিয়েছে আগে মার্কিনিদের নৌ-অবরোধ প্রত্যাহার ও তাদের তেল রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

সূত্র: আরব নিউজ

এমএইচ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর খবরের পর মন্ত্রণালয়ের ভিন্ন তথ্য

যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাত এড়াতে তেহরানে কাতারের প্রতিনিধিরা

প্রকাশিত : ১০:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬