মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ আটক ৮

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা দিয়ে যাওয়া একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালানো হয়। পরে বোটটি থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা এই সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

এ ঘটনায় পাচারকাজে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। পাশাপাশি সিমেন্ট পরিবহনে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিয়ানমারে পাচারকালে ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ এবং আটজনকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর খবরের পর মন্ত্রণালয়ের ভিন্ন তথ্য

মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ আটক ৮

প্রকাশিত : ১০:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬