সীমান্তে বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কয়লারমুখ সীমান্তের বদ্ধোগেড়ামারা এলাকায় এ অভিযান চালায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। বিজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বুধবার ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে সীমান্ত পিলার ২২০৫/২ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয় কয়লারমুখ বিওপির একটি টহলদল। সকাল ৬টার দিকে ভারত থেকে তিনজন চোরাকারবারী ১০টি গরু নিয়ে বাংলাদেশের দিকে আসছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে ১০টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

গরুগুলোর বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এমএইচ

প্রকাশিত : ০৮:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬