প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে দি‌ল্লি সফর করবেন : হুমায়ুন কবির

ভারতে আওয়ামী লীগের কর্মীদের একটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়াকে ইতিবাচক বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ। এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ভারতে আওয়ামী লীগের একটি অনুষ্ঠান দেশটির পুলিশ বন্ধ করে দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা যেভাবে ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেবো না, ঠিক একইভাবে আমরা আশা করি, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন দিল্লি কিংবা ভারতের কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়।

তিনি বলেন, আপনারা যে ঘটনার বিবরণ দিলেন, তা একটি ইতিবাচক বিষয়। আমরা আশা করি, এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে। এটি স্বাভাবিকভাবেই একটি সদিচ্ছা তৈরির পথ সুগম করে দেয়। সুতরাং দেখা যাক, তবে এটি ভারত সরকার কর্তৃক গৃহীত একটি ইতিবাচক পদক্ষেপ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লিতে দ্বিপক্ষীয় সফর এবং ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, না, এখনও কোনো তারিখ নির্ধারণ হয়নি। তবে একটি উপযুক্ত সময়ে অবশ্যই সফরটি হবে।

তিনি আরও বলেন, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে এবং উভয় দেশের প্রধানমন্ত্রীর সময় ও উপস্থিতির ওপর নির্ভর করে আমরা একটি তারিখ ঠিক করব। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।

এমএইচ

জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে দি‌ল্লি সফর করবেন : হুমায়ুন কবির

প্রকাশিত : ০৫:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬