মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা কারাগারে

নওগাঁর ধামইরহাটে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আবুল মঞ্জুর মিঠুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আবুল মঞ্জুর মিঠু উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী ওই মেয়ে এ বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান মিঠু। ঘটনাটি পরিবার ও প্রতিবেশীদের মাঝে জানাজানি হলে তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার পর অভিযুক্তের মা আনজু আরা বাদী হয়ে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত মিঠুকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বজেন্দ্রনাথ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমএইচ

জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা কারাগারে

প্রকাশিত : ০৭:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬