গাড়ি ফেলে পালালেন চালক, পাওয়া গেল প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে গোলচত্বর এলাকায় একটি গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি; যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় সিআইআইডির এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতর থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত পাওয়া যায়।

পরবর্তীতে গাড়িটি আরও ভালোভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, এর মধ্যে একটি নতুন আইফোন ১৭ প্রো ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা পরীক্ষা করে দেখেছেন উদ্ধার করা স্বর্ণগুলো ২৪ ক্যারেটের। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

এমএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

গাড়ি ফেলে পালালেন চালক, পাওয়া গেল প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ

প্রকাশিত : ০৭:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬