হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাতিরঝিল রেনবো ক্রসিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিরঝিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে নিচে একটি ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল বিষ্ফোরন হলে আশপাশের সবাই আতঙ্কে ছুটাছুটি শুরু করে। কিন্তু এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

‎এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হাতিরঝিল এলাকায় ককটেল বিষ্ফোরনের ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তবে এখন পর্যন্ত ককটেল বিস্ফোরণের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এমএইচ

জনপ্রিয়

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি: রিজভী

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ০৭:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫