হাদি হত্যাচেষ্টা : আরও তিন সন্দেহভাজন আটক

রাজধানীর পল্টনের বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও তিন সন্দেহভাজনকে আটক করেছে র‍্যাব।

রোববার রাত ৯টার দিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

র‍্যাবের একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযানে রাজধানী থেকে একজন ও নারায়ণগঞ্জ থেকে আরও দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

এমএইচ

জনপ্রিয়

হাদি হত্যাচেষ্টা : আরও তিন সন্দেহভাজন আটক

প্রকাশিত : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫