গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল, যুদ্ধবিরতির পরও গণহত্যা অব্যাহত

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত ৭৩ হাজার ৯০ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭৩ হাজার ৫৫০ জন।

মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩১ জন নিহত এবং ৩ হাজার ৩০৯ জন আহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজার শুধুমাত্র অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ জনে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এ সময়ের মধ্যে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৫৩২ জন ফিলিস্তিনি।

এদিকে, একই সময়ে পশ্চিম তীরসহ বিভিন্ন এলাকা থেকে ২৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে অন্তত ৯ হাজার ২৯৯ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৩ হাজার ২৪৪ জনকে কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই প্রশাসনিক আটক হিসেবে বন্দি রাখা হয়েছে।

অন্যদিকে, ইসরাইলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তাদের কারাগারে আটক থাকা অন্তত ৯০ জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। পশ্চিম তীরে চলমান অভিযান, গণগ্রেপ্তার এবং বন্দিদের মৃত্যুর ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে।

সূত্র: আল জাজিরা
এমএইচ

জনপ্রিয়

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল, যুদ্ধবিরতির পরও গণহত্যা অব্যাহত

প্রকাশিত : ০৮:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬