খামেনির শেষ বিদায়ে শরিক হতে তেহরানে ১১ দলীয় জোটের প্রতিনিধিদল

শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল।

শুক্রবার (৩ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকের এক পোস্টে তা জানিয়েছেন।

পোস্টে বলা হয়, ইরান সরকারের আমন্ত্রণে ১১ দলীয় জোটের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ড. মো. কেরামত আলী এমপি, মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন।

শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রতিনিধিদলটি ৩ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে।

সফরকালে প্রতিনিধিদলটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবে।

এমএইচ

প্রকাশিত : ০৮:১৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬