ইউক্রেনে রাতভর ৭০ ক্ষেপণাস্ত্র ও ৬১১ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

রাশিয়া রাতভর ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি জানায়, এসব হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং রাজধানী কিয়েভের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালে আগুন লেগেছে।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া মোট ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ৬১১টি ড্রোন নিক্ষেপ করেছে, যার প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৫০টি ক্ষেপণাস্ত্র ও ৫৮২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

রাশিয়ার সর্বশেষ এই হামলা ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে অন্যতম বৃহৎ আকাশ হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমএইচ

জনপ্রিয়

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি: রিজভী

ইউক্রেনে রাতভর ৭০ ক্ষেপণাস্ত্র ও ৬১১ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

প্রকাশিত : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬