জার্সিতে তারকা চিহ্ন রাখায় ফিফার তিরস্কার

ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর চলছে। বিশ্বকাপের এবারের আসরের আয়োজক উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপের চলতি আসরের ইতোমধ্যে ৮ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ফিফার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জার্সিতে সাতটি তারকা চিহ্ন লাগিয়ে ফুটবল ম্যাচ খেলছে মিশর। যে কারণে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, জার্সিতে কোন তারকা চিহ্ন রাখা যাবে না। কারণ মিশর কখনো বিশ্বকাপ জেতেনি। তারা খচিত জার্সি কেবল ওই দল পরবে যাদের দেশ বিশ্বকাপ জিতেছে।

ফারাহ খ্যাত মিশর জার্সিতে তারকা চিহ্ন রাখে অঞ্চলটির সর্বাধিক সাতটি আফ্রিকান কাপ অব নেশন্স জেতায়। ওই জার্সি বিশ্বকাপে না পরার নির্দেশনার বিষয়ে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, ‘খেলোয়াড়দের যে জার্সি পরতে দেখা গেছে, তা রুটিন সেশনের অংশ। প্রকৃতঅর্থে ফিফা চার মাস আগেই আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জার্সিতে তারকা চিহ্ন রাখা যাবে না।’

এছাড়া মিশর তাদের খেলোয়াড়ের জার্সিতে সোনালি রঙয়ে নাম্বার লিখে থাকে। ফিফা আপত্তি জানিয়েছে সেখানেও। তাদের বলা হয়েছে, সাদা রঙ ব্যবহার করে সালাহ, মারমৌশদের জার্সি নাম্বার লিখতে। যাতে নাম্বার ঠিক মতো দৃশ্যমান হয়। বিষয়টি নিয়ে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা বিষয়টি নিয়ে কাজ করছে।

ব্রাজিল সর্বাধিক পাঁচটি বিশ্বকাপ জেতায় তাদের জার্সিতে পাঁচ তারকা চিহ্ন থাকে। জার্মানির জার্সিতে থাকে চারটি। কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা খেলবে তিন তারকা সমৃদ্ধ জার্সি নিয়ে।

এমএইচ

জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

জার্সিতে তারকা চিহ্ন রাখায় ফিফার তিরস্কার

প্রকাশিত : ১০:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬