প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে সুখবর

এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে। আঙুলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় প্রথমবারের মতো দুই গ্লাভস পরে পূর্ণোদ্যমে অনুশীলন করেছেন তিনি।

গত ২০ মে অ্যাস্টন ভিলার ইউরোপা লিগ ফাইনালের আগের ওয়ার্ম-আপের সময় মার্তিনেজের আঙুল ভেঙে যায়। চোট আরও গুরুতর হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও, ফিজিওকে দিয়ে আঙুল পরীক্ষা করার পর ব্যথা নিয়েই খেলার সিদ্ধান্ত নেন তিনি।

ফ্রেইবুর্কের বিপক্ষে ওই ম্যাচে দুটি সেভ করে ১৯৮২ সালের পর অ্যাস্টন ভিলার প্রথম কোনো বড় ইউরোপিয়ান শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৩ বছর বয়সি তারকা।

ওই চোট নিয়েই জাতীয় দলে যোগ দেন মার্তিনেজ। তবে এতদিন পূর্ণ অনুশীলনের বাইরে ছিলেন এবং পুনর্বাসনের সময় স্প্লিন্ট পরে, এক হাতে গ্লাভস পরে অনুশীলন করতেন তিনি।

বৃহস্পতিবার প্রথমবার দুই হাতে গ্লাভস পরে অনুশীলনে নামেন মার্তিনেজ এবং কোনোরকম সমস্যা ছাড়াই অনুশীলন পর্ব শেষ করেন।

হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে জেতা দুটি প্রস্তুতি ম্যাচের একটিও খেলতে পারেননি তিনি। তবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে তাকে শুরু থেকেই পাওয়ার আশা করছে আর্জেন্টিনা।

অ্যাস্টিন ভিলার হয়ে এবার দারুণ একটি মৌসুম কাটিয়েছেন মার্তিনেজ। ইউরোপা লিগ জয়ের পাশাপাশি, প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে আসর শেষ করেছে তারা।

ইউরোপা লিগের বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন মার্তিনেজ।

এমএইচ

রোববারের মধ্যে সই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি

প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে সুখবর

প্রকাশিত : ০৮:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬