হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজায় হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। নিহত কমান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে চালানো হামলায় অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে তেল আবিব।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ গাজায় হামলা চালিয়ে সাকর আবু করিমকে হত্যা করেছে। তিনি হামাসের নুখবা ফোর্সের একজন কমান্ডার ছিলেন। ইসরাইলের দাবি, আব করিম ২০২৩ সালের ৭ অক্টোবর কিসুফিম এলাকায় চালানো অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন।

পোস্টে আরো বলা হয়, এই হামলায় হামাসের আরেকজন সদস্যও নিহত হয়েছেন। তিনি হামাসের যোগাযোগকর্মী হিসেবে কাজ করতেন।

সূত্র: মিডল ইস্ট আই
এমএইচ

জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

প্রকাশিত : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬