খাল খনন ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে। এর মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে। খালের পানিতে মাছ চাষের ফলে ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরে আসবে।

শুক্রবার (২২ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী খাল খনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশাল আসছেন। এ সময় প্রধানমন্ত্রী খালপাড়ে একটি তালগাছ রোপণ করবেন বলেও জানা গেছে।

প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এমএইচ

জনপ্রিয়

খাল খনন ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

প্রকাশিত : ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬