যুদ্ধবিরতির মধ্যেই ড্রোন উৎপাদন শুরু করেছে ইরান

যুদ্ধবিরতির চলাকালে ড্রোন উৎপাদনের কার্যক্রমে গতি বাড়িয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতাও দ্রুত পুনর্গঠনের চেষ্টা করছে তেহরান।

মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত এমন দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই ইরান ড্রোন তৈরির কিছু উৎপাদন লাইন পুনরায় চালু করেছে।

সিএনএনকে চারটি পৃথক সূত্র বলেছে, ওয়াশিংটনের ধারণার চেয়ে অনেক দ্রুত গতিতে সামরিক পুনরুদ্ধার করছে ইরান। বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট অবকাঠামো পুনর্গঠনে।

সাম্প্রতিক সংঘাতে ইরানের ড্রোন সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও তেহরান এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কৌশলের অন্যতম প্রধান অংশ এখন ড্রোন প্রযুক্তি।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান কিংবা যুক্তরাষ্ট্র। পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। যদিও দুই দেশের মাঝে যুদ্ধ শেষ করার চেষ্টা চলছে।

এমএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে

যুদ্ধবিরতির মধ্যেই ড্রোন উৎপাদন শুরু করেছে ইরান

প্রকাশিত : ০৫:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬