সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই : হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দিচ্ছে। কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। তাই আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই।

বুধবার (২০ মে) রাত ৮টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে পদযাত্রা ও পথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, দেশে এখনও বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান। মানুষের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে। গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি, বরং বিচার না পাওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা অনেক সময় আইনি আশ্রয় নেওয়া থেকেও বিরত থাকছেন।
হাসপাতালে আইসিইউয়ের অভাব, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া, থানায় দালাল চক্রের দৌরাত্ম্য-এসব সমস্যা এখনো বহাল রয়েছে। ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, যত দিন পর্যন্ত সমাজে ন্যায়বিচার নিশ্চিত না হবে, তত দিন সরকারের সব উন্নয়নমূলক উদ্যোগই প্রশ্নবিদ্ধ থাকবে। জনগণ একদিন ব্যালটের মাধ্যমে বা গণপ্রতিরোধের মুখে এর উপযুক্ত জবাব দেবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ, কুমিল্লা জেলার তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমএইচ

জনপ্রিয়

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই : হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০২:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬