ইরানের পরমাণু ইস্যুতে একমত হয়েছে জিনপিং, দাবি ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একই অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। সম্প্রতি দুই নেতার মধ্যকার আলোচনায় ইরান প্রসঙ্গটি গুরুত্বের সাথে উঠে আসে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন তিনি এবং প্রেসিডেন্ট শি উভয়েই ইরান যাতে কোনোভাবে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে একমত হয়েছেন। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও উন্মুক্ত রাখার বিষয়েও দুই নেতার মধ্যে ঐকমত্য হয়েছে।

বৈঠকের সফলতার দাবি করে ট্রাম্প বলেন, ‘আমরা এমন অনেক সমস্যার সমাধান করেছি যা অন্য কেউ করতে পারত না।’

চীনের এই মধ্যস্থতা বা সমর্থন মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা
এমএইচ

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি

ইরানের পরমাণু ইস্যুতে একমত হয়েছে জিনপিং, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ১২:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬