যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হবে, নাকি হবে না—এ নিয়ে প্রশ্ন থাকলেও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোঁড়া দুটি বিস্ফোরক ড্রোনে দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন।
এদিকে হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত একাধিক টেলিগ্রাম গ্রুপে প্রকাশিত কয়েকটি পোস্টে বলা হয়েছে, সংগঠনটি দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিমের বেকা জেলার দক্ষিণের শহর জিলাইয়াতে একটি ইসরাইলি হামলায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
এমএইচ
আন্তর্জাতিক ডেস্ক 





















