আশা করব, আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা আশা করব, আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না।’

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউসে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘স্বৈরশাসনের বিরুদ্ধে যারা একত্রে আন্দোলন করেছেন, তারা যেন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখেন।

নইলে বিদেশে যারা পালিয়ে আছে, তারা ফিরে এসে আবারও দুঃশাসন কায়েম করবে।’

দেশের সাম্প্রতিক অতীতের কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের জাতীয় জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল বিগত ১৬ বছর। তখন নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না।

গণতন্ত্র ও মানবাধিকার পদদলিত হয়েছিল।’

বিরোধী দলকে ‘কারণে-অকারণে’ সংসদ থেকে ওয়াকআউট না করার আহ্বান জানান স্পিকার। একই সঙ্গে বিরোধীদের সঙ্গে সমঝোতার পথ খুঁজতে সরকারি দলের প্রতিও আহ্বান জানান।

এমএইচ

জনপ্রিয়

রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে

আশা করব, আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না : স্পিকার

প্রকাশিত : ০৮:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬