আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।

জানা গেছে, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে কী কারণে জাহাজটি থেকে সাহায্য চাওয়া হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মায়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে।

এমএইচ

ট্যাগ :

অপারেশন সিঁদুরের পর প্রথমবার পাকিস্তানি মন্ত্রীকে দিল্লিতে আমন্ত্রণ জানাল ভারত

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

প্রকাশিত : ১০:০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬