বললেন নেতানিয়াহু

হিজবুল্লাহর ওপর যেখানে প্রয়োজন সেখানেই হামলা চালাবে ইসরায়েল

লেবাননে গতকাল ব্যাপক হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যার পর দেশটিতে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হিজবুল্লাহর ওপর যেখানে প্রয়োজন সেখানেই হামলা চালাবেন তারা।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে নেতানিয়াহু লিখেছেন, “আমরা হিজুবুল্লাহর ওপর শক্তি, নির্ভুলতা এবং দৃঢ় প্রতিজ্ঞতা নিয়ে হামলা চালিয়ে যাচ্ছি।”

“আমাদের বার্তা পরিষ্কার : যারা ইসরায়েলের বেসামরিকদের বিরুদ্ধে কাজ করবে। আমরা তাদের ওপর হামলা চালাব। হিজবুল্লাহরও পর যেখানে প্রয়োজন সেখানেই হামলা চালাব। যতক্ষণ না পর্যন্ত আমাদের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা পূর্ণ প্রতিষ্ঠা না হচ্ছে ততক্ষণ হামলা অব্যাহত থাকবে।”

সূত্র: আলজাজিরা

এমএইচ

জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বললেন নেতানিয়াহু

হিজবুল্লাহর ওপর যেখানে প্রয়োজন সেখানেই হামলা চালাবে ইসরায়েল

প্রকাশিত : ০৮:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬