চাইলে খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর বার্তায় দাবি করেছেন যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসন করতে সক্ষম। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, হাতে কিছুটা সময় পেলে তারা অনায়াসেই এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করতে পারবেন।

ট্রাম্পের মতে, এই পথটি খুলে দেওয়ার মাধ্যমে সেখান থেকে তেল সংগ্রহ করে বিশাল অংকের মুনাফা অর্জন করা সম্ভব।

মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও যোগ করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করা গেলে তা পুরো বিশ্বের জন্য তেলের একটি বিশাল উৎস বা ‘গাশার’ হিসেবে কাজ করবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি নিয়ে যখন আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ ও কূটনৈতিক টানাপোড়েন চলছে, ঠিক তখনই ট্রাম্পের এমন আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মূলত ইরানের অবরোধের মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে, ট্রাম্প সেটিকে একটি বড় ব্যবসায়িক ও কৌশলগত সুযোগ হিসেবে দেখছেন বলে তার এই বক্তব্য থেকে প্রতীয়মান হয়।

সূত্র: আলজাজিরা।
এমএইচ

জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

চাইলে খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারি: ট্রাম্প

প্রকাশিত : ০৯:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬