সামরিক কাজে শিশুদের নিয়োগ দিচ্ছে ইরান

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইরানে শিশুদের সামরিক কাজে নিয়োগের অভিযোগে কঠোর নিন্দা জানিয়েছে। সোমবার (৩০ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সেনাবাহিনীতে শিশুদের নিয়োগ ও ব্যবহার শিশু অধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ এবং পনেরো বছরের কম বয়সীদের ক্ষেত্রে এটি সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।

সংস্থাটির কর্মকর্তা বিল ভ্যান এসভেল্ড বলেন, ‘এতে স্পষ্ট হয় যে আরও জনবল সংগ্রহের জন্য ইরানি কর্তৃপক্ষ শিশুদের জীবন ঝুঁকির মুখে ফেলতেও প্রস্তুত।’

এই প্রতিক্রিয়া আসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠনের স্বেচ্ছাসেবক নিয়োগ আহ্বানের পর। জানা গেছে, ‘ইরানের জন্য স্বদেশ প্রতিরক্ষা যোদ্ধা’ নামের এই কর্মসূচিতে ১২ বছর বা তার বেশি বয়সীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

রেভল্যুশনারি গার্ডের কর্মকর্তা রহিম নিজালি জানান, আগ্রহীরা মসজিদ ও গার্ডের ঘাঁটিতে গিয়ে নিবন্ধন করতে পারবেন। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এর তথ্য অনুযায়ী, স্বেচ্ছাসেবকদের দায়িত্বের মধ্যে পর্যবেক্ষণ ও অভিযানভিত্তিক টহলে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সহায়তামূলক কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া প্রচারণায় অংশগ্রহণকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতে রসদ সরবরাহ ও সহায়তা কার্যক্রমে যুক্ত থাকার কথাও উল্লেখ করা হয়েছে—যেমন রান্নার কাজ বা পণ্য বিতরণ। তবে শিশুদের নির্দিষ্টভাবে কোন ধরনের কাজে যুক্ত করা হবে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে সংস্থাটি। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে শিশুদের নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্নে।

এমএইচ

ট্যাগ :

শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি

সামরিক কাজে শিশুদের নিয়োগ দিচ্ছে ইরান

প্রকাশিত : ০৩:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬