শহীদ মিনার এলাকায় ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, আমরা খবর পেয়ে রাত ৭টার দিকে শহীদ মিনারের উত্তর পাশের ফুটপাত থেকে তাকে উদ্ধার করি। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান ওই ব্যক্তি আর বেঁচে নেই।

এসআই আসাদ জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তবে ওই ব্যক্তিকে দেখতে অনেকটা ভবঘুরে প্রকৃতির মানুষের মতো মনে হচ্ছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এমএইচ

ট্যাগ :

অপারেশন সিঁদুরের পর প্রথমবার পাকিস্তানি মন্ত্রীকে দিল্লিতে আমন্ত্রণ জানাল ভারত

শহীদ মিনার এলাকায় ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রকাশিত : ০৯:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬