ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়িতে ভাড়া বাসা থেকে ববিতা খাতুন (৩০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পু্লিশ।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আমালাগছি এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে কেটে ফেলা একটি পুরুষাঙ্গ পাওয়া গেছে।

নিহত ববিতা উপজেলার বেতকাপা ইউনিয়নের আমলাগাছী এলাকার হারুন মিয়ার স্ত্রী।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পরে ওই ভাড়া বাসার রুমের ভিতরের বিছানা থেকে ববিতা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে সেখানে কেটে ফেলা একটি পুরুষাঙ্গও পায় তারা।

পলাশবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে

ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৪:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬