বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এই উপদেষ্টাদের নিয়োগ দেয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।

উপদেষ্টাদের মধ্যে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এ ছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা হলেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।

এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব–১ হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী।

ট্যাগ :
জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি

প্রকাশিত : ০৪:২১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬