ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে নিহত ১, আহত ১৪

ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসের একটি ভবনে গ্যাস লিক থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানায় ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর। খবর রয়টার্সের।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ আমিন লিয়াকাত বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণটি গ্যাস লিকের কারণে হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, বান্দার আব্বাসে যে বিস্ফোরণ ঘটেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে বলা হয়েছিল ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর একজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল—এটি সম্পূর্ণ মিথ্যা।

এদিকে, ইরাক সীমান্তবর্তী ইরানের আহভাজ শহরে শনিবার গ্যাস বিস্ফোরণের পৃথক এক ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান টাইমস। তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

দুইজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান, শনিবারের বিস্ফোরণগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। পেন্টাগনকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তারা কোনো উত্তর দেয়নি।

তেহরান ও ওয়াশিংটনের উত্তেজনার মধ্যে এসব বিস্ফোরণ দেশজুড়ে নিরাপত্তা ও উদ্বেগের মাত্রা আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।

এমএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে নিহত ১, আহত ১৪

প্রকাশিত : ০৮:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬