পুতিনের সিদ্ধান্তে খুশি ট্রাম্প

ইউক্রেন ও রাশিয়া মধ্যে চলা যুদ্ধ নিয়ে আশার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী এক সপ্তাহ কিয়েভ আক্রমণ করবে না রাশিয়া। শুক্রবার (৩০ জানুয়ারি) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, তীব্র শীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক সপ্তাহ বিরতি নিতে অনুরোধ করেন ট্রাম্প। পুতিন সেই কথা মেনেছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ওয়াশিংটনে একটি ক্যাবিনেট বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনার ওপর আক্রমণ করছে। এতে তীব্র শীতের মধ্যে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ট্রাম্প বলেন, আমি ব্যক্তিগতভাবে পুতিনকে এক সপ্তাহ আক্রমণ না করার অনুরোধ করেছি। তিনি এই কথা মেনেছেন। তবে ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে এখন পর্যন্ত রাশিয়া কোনো মন্তব্য করেনি। কিয়েভ ছাড়া আর অন্য কোন কোন শহরে আক্রমণ বন্ধ থাকবে সেই বিষয়টিও স্পষ্ট নয়।

ট্রাম্প গতকাল আরও বলেছেন, আমাকে অনেকে বলেছিলেন, ফোন করে লাভ নেই কারণ (পুতিন) কথা শুনবেন না। কিন্তু উনি শুনেছেন। আমরা খুশি।

ইউক্রেনে এখন তীব্র শীতের সময়। রাতে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামছে।

এমএইচ

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি

পুতিনের সিদ্ধান্তে খুশি ট্রাম্প

প্রকাশিত : ১২:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬