বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটির সাহিত্য সমাবেশ অনুষ্ঠিত

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখা অলাভজনক প্রতিষ্ঠান বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটির সাহিত্য সমাবেশ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউইয়র্কের মনসিতে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কৃষি খামারে আয়োজিত অনুষ্ঠানটি রঙ, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে হয়ে ওঠে প্রবাসী কমিউনিটির এক প্রাণবন্ত মিলনমেলা।

সমাবেশের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. ধনঞ্জয় সাহা। তিনি ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট কবি, লেখক ও সমাজসেবকদের পরিচয় করিয়ে দেন।

লন্ডনের কবি ডেভিড লি মর্গান, ভারতের মুম্বাইয়ের সারেঙ্গী শিল্পী ওস্তাদ কামাল সাবরি, সমাজসেবক ড. কৌশিক কর ও অশ্বিনী প্রাসাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া স্প্যানিশ লেখিকা আইরিস তেজেদা ও দক্ষিণ আফ্রিকার থোকোজানি নাদাবাও উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী কবি ও লেখকরা স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তির মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। ইশরাত বোখারী, পিঙ্কি চৌধুরী ও মুনমুন সাহা বিভিন্ন রচনা আবৃত্তি করেন। ডেভিড লি মর্গান কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ইংরেজি অনুবাদ আবৃত্তি করেন। বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টসের নিলুফার জারিন কবিতার মূল বাংলা সংস্করণ পরিবেশন করে।

সঙ্গীত পরিবেশনায় ওস্তাদ কামাল সাবরি ভূপেন হাজারিকারার গান পরিবেশন করেন। এছাড়া অ্যান্ড্রু শ্যান্টজ এবং ড. শিউলি রায় তাদের সুরেলা কণ্ঠে বাংলা গান পরিবেশন করে অনুষ্ঠানের আবহকে সমৃদ্ধ করেন।

উপদেষ্টা ড. অনিমিতা সাহা অংশগ্রহণকারীদের কৃতজ্ঞতা জানান এবং আগামী ২৫–২৬ জুলাই চেস্টনাট রিজ, নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

চার ঘণ্টাব্যাপী এই সাহিত্য সমাবেশ প্রবাসী কমিউনিটির জন্য এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতায় পরিণত হয়।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটির সাহিত্য সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৩০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫