ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারে চালু হয়েছে বাংলাদেশিয় মালিকানাধীন নিউ ফাইভ স্টার কাচ্ছি বিরিয়ানি রেস্টুরেন্ট। গত ২৩ নভেম্বর বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী ভোজন রসিকদের উপস্থিতিতে নিউ ফাইভ স্টার রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। এ সময় পরিস্কার, ভালো সেবা ও সতেজ খাবার পরিবেশনের প্রতিশ্রম্নতি দিন উদ্যোক্তারা। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত রেস্টুরেন্টটি চালু থাকবে।
রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার মোস্তাক আহমদ রফিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত করেন বাংলাবাজার মসজিদের ইমাম মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আব্দুল হাদি।
এছাড়া আগত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জ্যাকি চৌধুরী, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী নাজিমুদ্দিন, কমিউনিটি নুরুল আলম জিকু, আব্দুল মুহিত, শেখ শফিকুর রহমান, খবির উদ্দীন ভূঁইয়া। শেখ জামাল হোসেন, নরুল ইসলাম মিলন, আবু সাঈদ, হ্যাপি, সিরাজ উদ্দিন সোহাগ প্রমুখ।
প্রবাসীদের রুচিশীল খাবারের চাহিদা মেটাতে বদ্ধপরিকর বলে জানান রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার মোস্তাক আহমদ রফিক। এ যাত্রায় প্রবাসী সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন তিনি।
সংবাদ শিরোনাম :
ব্রঙ্কসে নিউ ফাইভ স্টার কাচ্চি বিরিয়ানি হাউস উদ্বোধন
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৫:৪৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- 164
ট্যাগ :
জনপ্রিয়

























