নিউইয়র্কের ব্রঙ্কসে প্রবাসী মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা আলী হায়দারের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনক। যুক্তরাজ্যে বসবাসকারী আলী হায়দার বর্তমানে যুক্তরাষ্ট্রে সফর করছেন।
গত ২৩ নভেম্বর ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের নিরব রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটুল। সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি তজমুল হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আহমদ জিল্লু, সাবেক ছাত্রনেতা আব্দুল মুহিত, বাংলাদেশ সোসাইটির সাবেক যুগ্ন সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, মহিদুর রহমান মেম্বার, শাহীন হাসনাত, সৈয়দ রুমান, রবিন আহমেদ, রিটন সরকার প্রমুখ।
সভার শুরুতে যুক্তরাজ্যে সম্প্রতি মৃত্যুবরণকারী সাবেক ছাত্রনেতা মোঃ সজলের মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে অতিথিকে ফুল দিয়ে বরণ করেন আয়োজকরা।
অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসকারী মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্রনেতা আলী হায়দার উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংবাদ শিরোনাম :
ব্রঙ্কসে আলী হায়দারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৫:৪১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- 125
ট্যাগ :
জনপ্রিয়


























