নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাবের এজিএম 

নিউইয়র্কের বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করা বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা(এজিএম) ৮ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতি দুপুর বারোটার দিকে দ্বিবার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামিল আনসারী। এরপর প্রয়াত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনাসহ সদস্যদের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অর্থ সম্পাদক রশিদ আহমদ।

পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

এরপর সাধারন সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করা হয়।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মনজুর আহমেদ, এবিএম সালেহ উদ্দিন, মঈনুদ্দীন নাসের, মাহমুদ খান তাসের, সাংবাদিক ডা. ওয়াজেদ এ খান, শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।

সকাল সাড়ে দশটায় সাধারণ সভা শুরু হওয়ার কথা থাকলেও কোরাম পূরণ না হওয়ায় তা দেড় ঘন্টা দেরিতে সভা শুরু হয়।

সাধারণ সভায় সংগঠনের নাম সংশোধন, পেশাদার সাংবাদিকদের সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্তি, সংগঠনের সঙ্গে সদস্যদের নিবিড় যোগাযোগ বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বেলা তিনটায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সাধারণ সভা শেষ হয়।

একইদিন বিকাল সাড়ে তিনটায় সংগঠনের নির্বাচনও অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাবের এজিএম 

প্রকাশিত : ০৩:১৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫