ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভার আয়োজন করে নিউইয়র্ক স্টেট বিএনপি।
জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ৭ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানের সভাপতি করেন নিউইয়র্ক স্টেট বিএনপি সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান।
স্টেট বিএনপি’র সাধারণ সম্পাদকসাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।
গেস্ট অব অনার বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টেট বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আরিফুর রহমান, সংগঠনিক সম্পাদক মো. রইছ উদ্দিন, নিউইয়র্ক বিএনপি নেত্রী সৈয়দা মাহবুবা শিরন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নিউইয়র্ক বিএনপি নেতা শওকত আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী বিপ্লব না হলে বাংলাদেশে ইতিহাস অন্যরকম হতো। দেশের পরিচয় হুমকির মুখে পড়তো। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সে ক্রান্তিলগ্নে জাতিকে মহানায়কের মতো উদ্ধার করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে নিয়ে এসেছিলেন। বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন তিনি।
তাই নতুন প্রজন্মের মাঝে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে এ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। জিয়া রহমানের আদর্শ ও তার কল্যাণ মূলক কর্মসূচি গুলোর বিষয়ে প্রচারণা আরা বাড়াতে হবে।
নিজস্ব প্রতিবেদক 
























