নিউইয়র্কের মেয়র নির্বাচনে গত ৬০ বছরের সর্বোচ্চ ভোট পেয়ে জোহরান মামদানির অবিশ্বাস্য জয়ের পর তার প্রচারণাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের সঙ্গে তুলনা করেছেন কোন কোন বিশ্লেষক। তবে মামদানি চাইলেও কখনো ওবামার প্রদাঙ্ক অনুসরণ করে মার্কেট প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণ তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক নয়।
মামদানি ২০১৮ সালে মার্কিন নাগরিক হয়েছিলেন, কিন্তু জন্মের সময় তিনি নাগরিক ছিলেন না, যা বর্তমান আইন অনুসারে একজন ব্যক্তির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য বাধ্যতামূলক।
মামদানি ১৯৯১ সালে উগান্ডায় ভারতীয় মা-বাবার ঘরে জন্মগ্রহণ করেন, যাদের কেউই তখন মার্কিন নাগরিক ছিলেন না এবং সাত বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।
গত ৪ নভেম্বরের নির্বাচনে মমদানি একাই ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। মামদানির প্রাপ্ত ভোট ১০ লাখ ৩৬ হাজার ৫১টি, যা ১৯৬৫ সালের পর কোনো নিউইয়র্ক মেয়র প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট। এর আগে ১৯৬৫ সালে রিপাবলিকান প্রার্থী জন লিন্ডসে পেয়েছিলেন ১১ লাখ ৪৯ হাজার ১০৬ ভোট।
শহরের রেকর্ড অনুযায়ী, ১৯৬৫ সালের এই সংখ্যাও আগের দুটি নির্বাচনের তুলনায় কম ছিল। ডেমোক্র্যাট প্রার্থী রবার্ট এফ. ওয়াগনার জুনিয়র ১৯৬১ সালের নির্বাচনে ১২ লাখ এবং ১৯৫৭ সালের নির্বাচনে ১৫ লাখেরও বেশি ভোট পেয়েছিলেন, যা এখন পর্যন্ত নিউইয়র্ক মেয়র নির্বাচনের সর্বোচ্চ ভোট রেকর্ড।
নিজস্ব প্রতিবেদক 

























