মিশিগানে ‘মুক্তিযুদ্ধের অজানা কথা’র অডিও সংস্করণ প্রকাশনা উৎসব

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় শহরে ‘মুক্তিযুদ্ধের অজানা কথা’ বইয়ের অডিও সংস্করণ প্রকাশনা উৎসব গত ২ নভেম্বর স্কয়ার লেক রোডের একটি অভিজাত হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ‘মুক্তিযুদ্ধের অজানা কথা’ গ্রন্থ এবং এর অডিও সংস্করণ প্রকাশ উপলক্ষে বক্তব্য দেন বইটির সম্পাদক ও লেখক শামীম শহীদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. জাকিউল হক ও ড. দেবাশীষ মৃধা। শেষ পর্যায়ে ঐতিহাসিক ছয় দফা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা ইউসুফ সালাউদ্দিন আহমেদ। তার হাতেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বইটির অডিও সংস্করণের।

অনুষ্ঠানে জানানো হয়, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীদের স্মৃতিচারণভিত্তিক এই অডিও সিরিজ আগামী ডিসেম্বর মাস থেকে ইউটিউবে প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে শিশু—কিশোরদের দেশাত্মবোধক গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শক—শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌধুরী আফরিন।

ট্যাগ :

মিশিগানে ‘মুক্তিযুদ্ধের অজানা কথা’র অডিও সংস্করণ প্রকাশনা উৎসব

প্রকাশিত : ০৭:৪৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫