আজকাল রিপোর্ট
আগামী ২২ নভেম্বর, শনিবার জ্যাকসন হাইটস জুইস সেন্টারে, অনুষ্ঠিত হবে আন্তজার্তিক লোকসঙ্গীত সম্মেলন—২০২৫। সম্মেলনকে সামনে রেখে গত ২ নভেম্বর জ্যাকসন হাইটসের ঢাকা গার্ডেনে প্রস্ততি সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কো—কনভেনর মনিরুল ইসলাম মনির। সঙ্গীতশিল্পী সুলতানা খানমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হাজী আব্দুর রহমান, সৈয়দ হাসমদ আলী, হাবিবুর রহমান খান, আবু তালেব চৈাধুরী চান্দু, ফারুক আহমদ, নূর ইসলাম বর্ষন প্রমুখ।
সংগঠনে সম্মলনের প্রস্ততি নিয়ে বক্তাগণ অভিমত পেশ করেন। এবারের সম্মেলন উৎসর্গ করা হয়েছে মরমী কবি বিজয় সরকার ও বারী সিদ্দিকী।
আয়োজকরা জানান, গ্রাম বাংলার মাটি ও মানুষের নাড়ির সাথে সম্পর্কের সংস্কৃতি দেশের বাইরে ছড়িয়ে দেয়ার প্রয়াস থেকেই এমন সম্মেলনের আয়োজন করা হচ্ছে। যু্ক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে উঠা বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে দেশের মাটি মানুষের হাজার বছরের চর্চিত সংস্কৃতির সাথে পরিচয় ঘটবে এর মাধ্যমে। এ ভাবেই বাংলা লোকসংগীতের সীমানা দেশের গন্ডি থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত।
নিজস্ব প্রতিবেদক 























