চিটাগং ইউনিভার্সিটি এলামনাই’র ফেডারেশনের নতুন কমিটি

যুক্তরাষ্ট্র বসবাতরত চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন চিটাগং ইউনিভার্সিটি এলামনাই ফেডারেশন অব ইউএসএ’র নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রায়হানুল ইসলাম চৌধুরী, জেনারেল সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু। নতুন কমিটি ২০২৬—২০২৭ মেয়াদে দুই বছরের জন্য কাজ করবে।

১৯ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন সৈয়দ মঈন, মো. মাওলা দিলু ও জামশেদ হোসেন। জয়েন্ট সেক্রেটারি প্রতাপ চন্দ্র শীল ও লুৎফুন ভূঁইয়া হেনা, ট্রেজারার ইকরামুল বাকী, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ হুদা, প্রেস—মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি এহসান জুয়েল, এডুকেশন ও কালচারাল সেক্রেটারি মোহাম্মদ কামাল, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি হয়েছেন আমানা রশিদ।

এছাড়া সাত কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছেন চুন্নু জামান, সারোয়ার কামাল, আবদুল ওয়াহেদ মাহফুজ, মোস্তফা আমিন খোকন, সাবের চৌধুরী, মোহাম্মদ সারোয়ার হোসেন ফরিদ ও আহমেদ শহীদ।

যুক্তরাস্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে বসাবাসরত চিটাগং ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সাল থেকে কাজ করে আসছে চিটাগং ইউনিভার্সিটি এলামনাই ফেডারেশন অব ইউএসএ’র। গত আগস্টে বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যালামনাই এসোসিয়েশনগুলোর অংশগ্রহণে বোস্টনে অনুষ্ঠিত সংগঠনের ২য় কনভেনশনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশন আনুষ্ঠানিকভাবে নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।

নতুন নির্বাচিত কমিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও ফেডারেশনভুক্ত হবার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে কাজ করবে নির্বাচিত এ কমিটি।

নতুন নতুন কর্মসূচি গ্রহন এবং উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশী শিক্ষার্থীদের সহায়তা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন ছাড়া কমিটি দ্রুত বাৎসরিক পরিকল্পনা, কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অ্যালামনাই সহযোগিতা চেয়েছেন তারা।

ট্যাগ :

চিটাগং ইউনিভার্সিটি এলামনাই’র ফেডারেশনের নতুন কমিটি

প্রকাশিত : ০৭:৪৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫