সোহেল আহমদ আটলান্টিক সিটির কাউন্সিল নির্বাচিত

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল অ্যাট লার্জ পদে নির্বাচত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান সোহেল আহমদ। গত ৪ নভেম্বর সিটি নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে টিম স্মল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান তিনি।

সিটিতে প্রথম বাংলাদেশি—আমেরিকান হিসাবে নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে জয় পাওয়া সোহেল বাংলাদেশি কমিউনিটিসহ সর্বস্তরের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম এম এ গনির পুত্র সোহেল আহমদ বর্তমানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার—পরিচ্ছন্ন রাস্তা—ঘাট, কর হ্রাস, নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলানটিক কাউন্টি, বেংগল ক্লাব সহ  বিভিন্ন সংগঠনের নেতারা সোহেল আহমদকে অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগ :

সোহেল আহমদ আটলান্টিক সিটির কাউন্সিল নির্বাচিত

প্রকাশিত : ০৭:৪০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫