নিউইয়র্কের ব্যারিস্টার নিঝুম মজুমদারের আগমণ উপলক্ষ্যে ব্রঙ্কসে ‘৫ আগস্ট পরবর্তী অরাজক বাংলাদেশ বাঙালীর ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ২৪শে অক্টোবর ব্রঙ্কসের বাংলাবাজারের আল আকসা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিঝুম মজুমদার। ডা. শাহ গিয়াস উদ্দীনের আয়োজনে ও মাহমুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং হাফছার পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান।
আলোচনায় অংশ গ্রহণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি আব্দুর রহিম বাদশা, রাজনীতিবিদ নাহিদা নাসরিন প্রমুখ। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান আলী, আব্দুস শহীদ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত আলী, যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেন ব্যারিস্টার নিঝুম মজুমদার।
সংবাদ শিরোনাম :
ব্রঙ্কসে নিঝুম মজুমদারের আলোচনা সভা
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৪:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- 170
ট্যাগ :
জনপ্রিয়

























