আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেশী এটর্নি মঈন চৌধুরীর প্রথম বই ‘রোড টু আমেরিকা : ইমিগ্রেশন হার্ডশিপ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ২৩ ডিসেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস ম্যান গ্রেস মেঙ্গ, জাস্টিস কাসান্দ্রা এ জনসন, জাস্টিস ক্যারমান ভ্যালাসকাজ, জাস্টিস সান্দ্রা এম মানোজ, এসেম্বলি ম্যান ডেভিড ওয়েপরিন, এসেম্বলি ম্যান স্টিভেন রাগা, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, এটর্নি মাইকেল ট্যাও, রব চৌধুরী,
অনুষ্ঠানে বক্তারা করেন, আমেরিকা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি। আমেরিকা সবার জন্য, ইমিগ্র্যান্ট বা নন ইমিগ্রান্ট। অনেকে এই দেশে স্থায়ী হওয়ার স্বপ্ন দেখে। তবে অনেকের ক্ষেত্রেই সে স্বপ্ন পূরণের পথটি অনেক কঠিন হয়। তাই এই বইটি তাদের জন্য যারা এই কঠিন জার্নি শেষ করেছেন বা ভবিষ্যতে এই জার্নি শেষ করবেন। এবং যারা ভবিষ্যতে ইমিগ্র্যান্ট হওয়া স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই বই পাথেয় হিসেবে কাজ করবে।
মঈন চৌধুরী বলেন, যখন আমেরিকান হিসেবে শপথ নিয়েছিলাম, তখনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম কোন ইমিগ্রেন্ট আমেরিকা থেকে যাবে না। গত দুই দশকে এ প্রতিজ্ঞা পূরণ করার চেষ্টা করছি। শত শত ইমিগ্রেন্ট কে তাদের স্বপ্ন পূরণের জন্য সহায়তা করেছি। এই পথে তাদের যেসব গল্প ছিল হাসি কান্না মিলে তাদের সেই গল্প এই বইতে কিছুটা উঠে এসেছে।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক ডা. ওয়াজেদ এ খান, মনোয়ারুল ইসলাম, নাজমুল আহসান, আবু তাহের, ইব্রাহিম চৌধুরী, আকবর হায়দার চৌধুরী কিরন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, কমিউনিটি এক্টিভিস্ট তরিকুল ইসলাম মিঠু।
নিজস্ব প্রতিবেদক 
























