প্রবাসীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

প্রবাসীদের ঠিকানায় ৭২ হাজার পোস্টাল ব্যালট

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দিতে প্রবাসীদের ভোটার নিবন্ধনের আর মাত্র দুই দিন বাকী। ২৫ ডিসেম্বরের পর আর ভোটার হওয়ার সুযোগ থাকছে না। আর পর্যন্ত যারা নিবন্ধন করেছেন সেসব নিবন্ধিত ৭১ হাজার ৯৫৩ জনের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় নিবন্ধিতদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে।

২২ ডিসেম্বর (সেমাবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, ডাক অধিদপ্তরের মহাপরিচালকসহ তেজগাঁওস্থ মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শনের সময় এ তথ্য জানানো হয়।

সে সময় পোস্টাল প্যাকেজিং এর পুরো কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের জন্য আমরা প্রথমবারের ব্যবস্থা নিয়েছি। দেশের ভেতরেও এ ব্যবস্থা রয়েছে। এ কর্মযজ্ঞ ও ভোটের গোপনীয়তা, নিরাপত্তা নিশ্চিত করেই এটা করা হয়েছে। পোস্টাল ভোটিংয়ের এ পদ্ধতি একটা মডেল হয়ে থাকবে।

নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান  জানান, ইতোমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপন, কুয়েক, মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ৭১ হাজার ৯৫৩ জনের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ধাপে ধাপে নিবন্ধিত সবার কাছে সংসদ ও গণভোটের ব্যালট পেপার পৌঁছে যাবে।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ জানান, নিবন্ধিতদের ডেটা পাওয়া পর প্রবাসে পাঠানোর ঠিকানা আসনভিত্তিক ফেরত খামের ঠিকানাসহ প্রতিদিন (দিন ও রাতে) গড়ে ৪০-৫০ হাজার প্রিন্ট হচ্ছে। প্রসেসিং সেন্টারে আনার পর নিরাপত্তার সাথে যথাযথ প্রক্রিয়ায় প্যাকেজ করছে একদল দক্ষ লোক।

জানা গেছে, ১৮ ডিসেম্বর থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। আর্মি প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপানো হচ্ছে আর মেইল প্রসেসিং সেন্টারে তা নির্ধারিত পদ্ধতিতে খামে নিবন্ধিতদের ঠিকানায় পাঠানোর প্যাকেজিং চলছে। এরপর বিমানবন্দর থেকে তা ধাপে ধাপে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে।

১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়ে শেষ হচ্ছে আগামী ২৫ ডিসেম্বর। এ ছাড়া দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলমান রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রবাসীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

প্রবাসীদের ঠিকানায় ৭২ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ০৫:৩৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫