ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নথ আমেরিকা- ফোবানার ৪০তম কনভেনশনের কিকঅফ-২০২৬ অনুষ্ঠান নিউইর্য়কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়।
বেলুন উড়িয়ে কিকঅফ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা ও ফোবানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. নুরুন নবী। ফোবানার আয়োজক এনআরবি এসোসিয়েট ইউএসএ এই অনুষ্ঠানের আয়োজন করে।
নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা কনেভনশনের আহবায়ক নুরুল আমিন বাবুর সভাপতিত্বে কিকঅফ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা থেকে আগত ফোবানা সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান। ফোবানা কনভেনশন-২০২৬ এর প্রধান সমন্বয়কারী আবুল হামিদ সহ কো-কনভেনর, বিভিন্ন কমিটির কনভেনর, কো-কনভেনর সাংস্কৃতিক সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন, সুব্রত তালুকদার, মিথুন আহম্মেদ, আজহারুল ইসলাম চৌধুরী, গোপাল স্যানাল, পিনাকি তালুকদার, ড. দিপক নাথ, রেজাউল করিম, মোঃ আজাদ, স্বীকৃতি বড়ুয়া, এ এইচ এম আলী খবির, ফকির ইলিয়াস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. নুরুন নবী বলেন, ফোবানা থেকে অবসর নিয়েছিলাম। কিন্তু যখন শুনলাম এবারের ফোবানা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে তখন ঘরে বসে থাকতে পারিনি।
ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন ৫২,৭১, জাতির জনক এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী সংগঠ ছাড়া কাউকে এবারের ফোবানায় অংশগ্রহেণর অনুমোদন করা হবে না।
ফোবানার এবারের কনভেনশনের আহবায়ক নুরুল আমিন বাবু কনভেনশনকে সফল করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহবান জানান।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জনপ্রিয় কন্ঠশিল্পী শাহ মাবুব, রেশমি মীর্জা, শিমুল খানসহ অনেকে গান পরিবেশন করেন।
নিজস্ব প্রতিবেদক 
























