কেরালার পায়ান্নুরে নিজেদের নৌ অ্যাকাডেমি থেকে এক বাংলাদেশিকে আটকের দাবি করেছে ভারত। সংবাদমাধ্যম ম্যানারোমাকে স্থানীয় পুলিশ কর্মকর্তা উমেশ গোয়াল বলেছেন, কথিত অভিযুক্ত বাংলাদেশির নাম বিপ্লব সোরেন। ৩২ বছর বয়সী সোরেন গত এক বছর ধরে এ নৌ অ্যাকাডেমিতে কাজ করছিলেন।
পায়ান্নুর পুলিশের উপপরিদর্শক সুহাইবের নেতৃত্বে বিপ্লব সোরেনকে ইজিমালা নামক স্থানে অবস্থিত এ অ্যাকাডেমি থেকে আটক করা হয়। পুলিশের সার্কের ইন্সপেক্টর মাহেশ কে নাইর এ নিয়ে বলেছেন, “তার নাম কি বিপ্লব সোরেন নাকি সেটি আমরা এখনো তদন্ত করিনি। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে তদন্ত করব।”
নৌ অ্যাকাডেমিতে বিপ্লব সোরেন কী কাজ করতেন সেটি প্রকাশ করেনি পুলিশ। এছাড়া তিনি সেখানে চাকরি পেলেন কীভাবে তাও জানায়নি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
২০২৪ সালের পর ভারতে বাংলাদেশি নামে ভারতীয়দেরই হেনস্তা করা শুরু করে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। এমনও হয়েছে বাংলাদেশি নামে আটক করে কারাগারে পাঠানোর পর জানা গেছে আটক ব্যক্তি ভারতীয়ই।
সূত্র: ডিএনএ
এমএইচ
আন্তর্জাতিক ডেস্ক 



















