গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের লাশ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৫৫ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহতরা সবাই একই পরিবারের সদস্য ছিলেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতরা সবাই মালকা পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। ভবনটিতে চালানো দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় তারা নিহত হন।

কর্তৃপক্ষ জানায়, গত ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০ জনেরও বেশি নিখোঁজ সদস্যের লাশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছিল। অবশেষে ধ্বংসস্তূপের নিচ থেকে পরিবারের অধিকাংশ সদস্যের লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা লাশগুলো নিয়ে আগামী সপ্তাহের শুরুতে একটি যৌথ জানাজা ও দাফনের আয়োজন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমএইচ

জনপ্রিয়

বাবেল-মানদেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের লাশ

প্রকাশিত : ০৪:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬