ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে কথিত এই হামলার পরিকল্পনা কখন, কোথায় এবং তার কোন ছেলেকে লক্ষ্য করে করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। খবর আলজাজিরার।
ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, এটি অবিশ্বাসযোগ্য ঘটনা। ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্ত করেছিল। তারা আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে।
ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে দেশটির একটি নিরাপত্তা সংস্থা আপত্তি জানিয়েছে-এমন খবরের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু তার ছেলের বিরুদ্ধে ইরানের কথিত ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরেন।
আইজেনকাটকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার বিষয়ে সর্মথন জানিয়ে নেতানিয়াহু বলেন, এটি কোনো বিলাসিতা নয়। তার ভাষায়, নিরাপত্তা না দিলে ‘ইরানিরা সফল হবে’।
নেতানিয়াহু দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্য জেরুজালেমের পোস্টের তথ্যানুযায়ী, জুলাইয়ে তার ছেলে ও স্ত্রীকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও তার পরিবারের চার সদস্যদের হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। খামেনির মৃত্যুর এক সপ্তাহ পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।
এমএইচ
আন্তর্জাতিক ডেস্ক 





















