পাঁচ তাজা ককটেলসহ যুবক গ্রেফতার

রাজধানীর কদমতলী থানার জুরাইনে অভিযান চালিয়ে পাঁচটি অবিস্ফোরিত ককটেলসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১০। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।

তিনি জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় রোববার রাত সাড়ে ১২টার দিকে জুরাইনের হাবিবুল্লাহ সুপার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নাঈম খান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো ধ্বংস করে। উদ্ধার করা ককটেলের আলামতসহ গ্রেফতার নাঈমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

এমএইচ

ট্যাগ :

পাঁচ তাজা ককটেলসহ যুবক গ্রেফতার

প্রকাশিত : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬