দক্ষিণ লেবাননে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত, আহত ৭

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের মাজদাল জৌনে একটি ভবনের ভেতরে বিস্ফোরণে বেশ কয়েকজন ইসরাইলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবাননের একটি বিস্ফোরকভর্তি ভবনের ভেতরে একটি আইইডি বিস্ফোরণে অন্তত দুজন ইসরাইলি সৈন্য নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দীর্ঘ সময় ধরে অত্র এলাকায় দখলদার ইসরাইলি বাহিনী আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে।

ওই হামলায় আহত তৃতীয় এক সৈন্যের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠে পড়ে ইসরাইলি মহল, যার জীবন বাঁচানোর জন্য জরুরি অস্ত্রোপচার চলছিল বলে জানা গেছে।

এর আগে, ইসরাইলি গণমাধ্যম সূত্রে জানা যায় যে, দক্ষিণ লেবাননে একটি ‘কঠোর নিরাপত্তা পরিস্থিতির’ পর বেশ কয়েকজন গুরুতর আহতসহ একাধিক ব্যক্তিকে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, তিনটি অ্যাম্বুলেন্সসহ একটি হেলিকপ্টার অধিকৃত হাইফার রামবাম হাসপাতালে অবতরণ করেছে।

নিহত ও আহত সৈন্যরা ৫৫তম ব্রিগেডের সদস্য ছিলেন।

এমএইচ

আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না: কর্নেল অলি

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত, আহত ৭

প্রকাশিত : ১০:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬